জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। তার বক্তব্যের প্রতিবাদে গভীর রাতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শহরের জামিয়া ইউনিসিয়া মাদরাসা থেকে মিছিলটি বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।মিছিলে প্রায় দেড় থেকে দুইশ মানুষ অংশ নেন। এ সময় ‘বয়কট বয়কট, হাসনাত হাসনাত’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।পরে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভকারীদের পক্ষ থেকে বলা হয়েছে,
আরও পড়ুন, স্থানীয় নির্বাচন সামনে রেখে সব উপজেলায় কমিটি গঠনের নির্দেশ এনসিপির
সংসদে ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে হাসনাত আবদুল্লাহ যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাহার করে তাকে ক্ষমা চাইতে হবে। তা না হলে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টি—এনসিপির কোনো কর্মসূচি হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।এর আগে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, বর্তমান সরকারের ছয় মাসে দেশে হত্যাকাণ্ড বেড়েছে। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।তার বক্তব্যের পরই ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়।এদিকে শনিবার বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিষয় : প্রত্যাহার বক্তব্যের প্রতিবাদ মিছিলে

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন