দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট ২০২৬

স্থানীয় নির্বাচন সামনে রেখে সব উপজেলায় কমিটি গঠনের নির্দেশ এনসিপির

কমিটি গঠনের নির্দেশ এনসিপির

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে দেশের সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জেলা ইউনিটগুলোকে এসব কমিটি গঠন সম্পন্ন করতে বলা হয়েছে।শুক্রবার এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।নির্দেশনায় বলা হয়েছে, কোনো উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব না হলে শুরুতে ১১ থেকে ১৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি দেওয়া যাবে। পরে ১৫ দিনের মধ্যে ওই কমিটিকে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।ইতোমধ্যে যেসব উপজেলায় আহ্বায়ক কমিটি রয়েছে কিংবা নতুন করে গঠন করা হবে, সেসব কমিটিকে ইউনিয়ন পর্যায়েও আহ্বায়ক কমিটি গঠনের কাজ শুরু করতে বলা হয়েছে।উপজেলা নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও নির্দিষ্ট নীতিমালা দিয়েছে এনসিপি। আহ্বায়কের বয়স ৪০ বছরের বেশি এবং সদস্যসচিবের বয়স ৩০ বছরের নিচে না হওয়ার নির্দেশনা রয়েছে।

আরও  পড়ুন, আইনশৃঙ্খলা নিয়ে হাসনাতের প্রশ্ন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টা জবাব

 ৩৫ বছরের বেশি বয়সী কাউকে সদস্যসচিব করা হলে ভালো বলেও উল্লেখ করা হয়েছে।এ ছাড়া উপজেলা চেয়ারম্যান পদে ইতোমধ্যে প্রার্থী হওয়া বা সম্ভাব্য প্রার্থীদের আহ্বায়ক কিংবা সদস্যসচিব পদে অগ্রাধিকার দেওয়ার সুযোগ রাখা হয়েছে।নেতৃত্বের ক্ষেত্রে স্থানীয়ভাবে পরিচিত, গ্রহণযোগ্য, নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রয়েছে, সংগঠনের প্রতি আনুগত্যশীল এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিদের বেছে নিতে বলা হয়েছে।কমিটিতে অন্তত ৫ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় ধর্মীয় ও জাতিগোষ্ঠীর আনুপাতিক প্রতিনিধিত্ব রাখার নির্দেশনাও দিয়েছে দলটি।আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে উপজেলা কমিটি গঠনের অগ্রগতি নিয়ে লিখিত প্রতিবেদন দিতে হবে জেলা ইউনিটগুলোর আহ্বায়ক ও সদস্যসচিবকে।এনসিপি জানিয়েছে, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল সংগঠনকে প্রস্তুত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিষয় : এনসিপি স্থানীয় নির্বাচন সংগঠন শক্তিশালী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

স্থানীয় নির্বাচন সামনে রেখে সব উপজেলায় কমিটি গঠনের নির্দেশ এনসিপির

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে দেশের সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জেলা ইউনিটগুলোকে এসব কমিটি গঠন সম্পন্ন করতে বলা হয়েছে।শুক্রবার এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।নির্দেশনায় বলা হয়েছে, কোনো উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব না হলে শুরুতে ১১ থেকে ১৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি দেওয়া যাবে। পরে ১৫ দিনের মধ্যে ওই কমিটিকে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।ইতোমধ্যে যেসব উপজেলায় আহ্বায়ক কমিটি রয়েছে কিংবা নতুন করে গঠন করা হবে, সেসব কমিটিকে ইউনিয়ন পর্যায়েও আহ্বায়ক কমিটি গঠনের কাজ শুরু করতে বলা হয়েছে।উপজেলা নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও নির্দিষ্ট নীতিমালা দিয়েছে এনসিপি। আহ্বায়কের বয়স ৪০ বছরের বেশি এবং সদস্যসচিবের বয়স ৩০ বছরের নিচে না হওয়ার নির্দেশনা রয়েছে।

আরও  পড়ুন, আইনশৃঙ্খলা নিয়ে হাসনাতের প্রশ্ন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টা জবাব

 ৩৫ বছরের বেশি বয়সী কাউকে সদস্যসচিব করা হলে ভালো বলেও উল্লেখ করা হয়েছে।এ ছাড়া উপজেলা চেয়ারম্যান পদে ইতোমধ্যে প্রার্থী হওয়া বা সম্ভাব্য প্রার্থীদের আহ্বায়ক কিংবা সদস্যসচিব পদে অগ্রাধিকার দেওয়ার সুযোগ রাখা হয়েছে।নেতৃত্বের ক্ষেত্রে স্থানীয়ভাবে পরিচিত, গ্রহণযোগ্য, নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রয়েছে, সংগঠনের প্রতি আনুগত্যশীল এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিদের বেছে নিতে বলা হয়েছে।কমিটিতে অন্তত ৫ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় ধর্মীয় ও জাতিগোষ্ঠীর আনুপাতিক প্রতিনিধিত্ব রাখার নির্দেশনাও দিয়েছে দলটি।আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে উপজেলা কমিটি গঠনের অগ্রগতি নিয়ে লিখিত প্রতিবেদন দিতে হবে জেলা ইউনিটগুলোর আহ্বায়ক ও সদস্যসচিবকে।এনসিপি জানিয়েছে, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল সংগঠনকে প্রস্তুত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত