দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

আইনশৃঙ্খলা নিয়ে হাসনাতের প্রশ্ন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টা জবাব

আইনশৃঙ্খলা নিয়ে হাসনাতের প্রশ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে গত ছয় মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছেন কি না—এমন প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে সম্পূরক প্রশ্নে তিনি এ প্রশ্ন করেন।হাসনাত আবদুল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়াকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই একটি সাংস্কৃতিক জেলা হিসেবে উল্লেখ করেছেন। অথচ সেখানে গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি সিনেমা হলও প্রায় বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।এ অবস্থায় গত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছেন কি না, নাকি ব্যর্থ হয়েছেন—তা জানতে চান হাসনাত।

আরও  পড়ুন, ‘এনসিপির বেরিয়ে যাওয়ার প্রশ্নই নেই, এটা কারও এজেন্ডা না’: শফিকুর রহমান

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা—বুঝতে পারিনি।’তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না, তা দৃশ্যমান। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন অপরাধের ঘটনায় ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে বলে দাবি করেন তিনি।হাসনাতের বক্তব্যে বিভিন্ন হত্যা ও আহতের যে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে, তার ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ওই পরিসংখ্যান কীসের ভিত্তিতে দেওয়া হয়েছে, তা তার জানা নেই।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো নির্দিষ্ট ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে কি না, সে বিষয়ে নোটিশ দিলে সংসদে এ নিয়ে বিস্তারিত আলোচনা ও বিতর্ক করা যাবে।তিনি বলেন, সংসদে তথ্যভিত্তিক কথা বলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা থাকলে নির্দিষ্ট ঘটনার ভিত্তিতে তা তুলে ধরার আহ্বান জানান তিনি।

বিষয় : আইনশৃঙ্খলা সংসদে সতর্ক পাল্টা জবাব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

আইনশৃঙ্খলা নিয়ে হাসনাতের প্রশ্ন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টা জবাব

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে গত ছয় মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছেন কি না—এমন প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে সম্পূরক প্রশ্নে তিনি এ প্রশ্ন করেন।হাসনাত আবদুল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়াকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই একটি সাংস্কৃতিক জেলা হিসেবে উল্লেখ করেছেন। অথচ সেখানে গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি সিনেমা হলও প্রায় বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।এ অবস্থায় গত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছেন কি না, নাকি ব্যর্থ হয়েছেন—তা জানতে চান হাসনাত।

আরও  পড়ুন, ‘এনসিপির বেরিয়ে যাওয়ার প্রশ্নই নেই, এটা কারও এজেন্ডা না’: শফিকুর রহমান

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা—বুঝতে পারিনি।’তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না, তা দৃশ্যমান। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন অপরাধের ঘটনায় ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে বলে দাবি করেন তিনি।হাসনাতের বক্তব্যে বিভিন্ন হত্যা ও আহতের যে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে, তার ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ওই পরিসংখ্যান কীসের ভিত্তিতে দেওয়া হয়েছে, তা তার জানা নেই।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো নির্দিষ্ট ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে কি না, সে বিষয়ে নোটিশ দিলে সংসদে এ নিয়ে বিস্তারিত আলোচনা ও বিতর্ক করা যাবে।তিনি বলেন, সংসদে তথ্যভিত্তিক কথা বলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা থাকলে নির্দিষ্ট ঘটনার ভিত্তিতে তা তুলে ধরার আহ্বান জানান তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত