দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যশোরে মাকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, ১৭ ঘণ্টায় শিক্ষক ছেলে গ্রেফতার

মাকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা

যশোরে মাকে কুপিয়ে হত্যার পর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করার অভিযোগে শিক্ষক ছেলে মামুনুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন—পিবিআই।হত্যাকাণ্ডের মাত্র ১৭ ঘণ্টার মধ্যেই শুক্রবার সকালে যশোর সদর উপজেলার তেঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার বাজেদুর্গাপুর এলাকায় ঘটে নৃশংস এ হত্যাকাণ্ড। নিহত আনোয়ারা খাতুনের বয়স ৬৫ বছর। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আলতাফ হোসেনের স্ত্রী।পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় মামুনুর রশিদ বাড়িতে এসে মায়ের কাছে গোসলের জন্য গামছা চান। এ সময় তার দুই স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার বিষয় নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়।

আরও  পড়ুন, বেলকুচি মা ও শিশু হাসপাতাল উদ্বোধন করলেন এমপি আলীম

একপর্যায়ে মা ঘরের দিকে ফিরে যাওয়ার সময় পাশে থাকা তরকারি কাটার বঁটি দিয়ে তার ওপর হামলা করেন মামুনুর রশিদ। মাটিতে পড়ে যাওয়ার পরও তাকে একাধিকবার কোপানোর অভিযোগ রয়েছে। পরে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।হত্যার পর মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান মামুন। পরে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় তদন্তের সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পিবিআই। এরপর তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।পিবিআই জানিয়েছে, মামুনুর রশিদ একটি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে সংস্থাটি।নিহতের আরেক ছেলে মঞ্জুর হাসান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পিবিআই।

বিষয় : ছেলে গ্রেফতার মাথা বিচ্ছিন্ন শরীর থেকে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যশোরে মাকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, ১৭ ঘণ্টায় শিক্ষক ছেলে গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

যশোরে মাকে কুপিয়ে হত্যার পর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করার অভিযোগে শিক্ষক ছেলে মামুনুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন—পিবিআই।হত্যাকাণ্ডের মাত্র ১৭ ঘণ্টার মধ্যেই শুক্রবার সকালে যশোর সদর উপজেলার তেঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার বাজেদুর্গাপুর এলাকায় ঘটে নৃশংস এ হত্যাকাণ্ড। নিহত আনোয়ারা খাতুনের বয়স ৬৫ বছর। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আলতাফ হোসেনের স্ত্রী।পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় মামুনুর রশিদ বাড়িতে এসে মায়ের কাছে গোসলের জন্য গামছা চান। এ সময় তার দুই স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার বিষয় নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়।

আরও  পড়ুন, বেলকুচি মা ও শিশু হাসপাতাল উদ্বোধন করলেন এমপি আলীম

একপর্যায়ে মা ঘরের দিকে ফিরে যাওয়ার সময় পাশে থাকা তরকারি কাটার বঁটি দিয়ে তার ওপর হামলা করেন মামুনুর রশিদ। মাটিতে পড়ে যাওয়ার পরও তাকে একাধিকবার কোপানোর অভিযোগ রয়েছে। পরে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।হত্যার পর মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান মামুন। পরে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় তদন্তের সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পিবিআই। এরপর তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।পিবিআই জানিয়েছে, মামুনুর রশিদ একটি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে সংস্থাটি।নিহতের আরেক ছেলে মঞ্জুর হাসান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পিবিআই।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত