রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে এক মাদক কারবারিসহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার তুরাগের দিয়াবাড়ী এলাকা থেকে এক কেজি গাঁজাসহ মো. তালুকদার নামে ৫২ বছর বয়সী এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। একই দিনে হাজারীবাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, শুক্রবার দিয়াবাড়ী গোলচত্বরের পূর্ব পাশে হাজী আল রোড এলাকায় অভিযান চালায় তুরাগ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তালুকদার কৌশলে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন, মোহাম্মদপুরে প্রবাসীকে কুপিয়ে আহত, কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তালুকদার দীর্ঘদিন ধরে তুরাগ থানাসহ ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন এলাকায় গাঁজা কেনাবেচার সঙ্গে জড়িত।অন্যদিকে, একই দিনে হাজারীবাগ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।হাজারীবাগ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।পুলিশের ভাষ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে এই ১৮ জনকে গ্রেফতার করা হয়।
বিষয় : পুলিশ মাদক কারবারি পৃথক অভিযান

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন