রাজধানীর মোহাম্মদপুরে প্রবাসী লস্কর হৃদয়কে কুপিয়ে আহত করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, সাবেক স্ত্রীর সঙ্গে সম্পর্কের জের ধরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয় তার ওপর।শুক্রবার মোহাম্মদপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা।গ্রেপ্তার দুজন হলেন—শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল। পুলিশ বলছে, তারা কিশোর গ্যাংয়ের সদস্য।পুলিশের ভাষ্য অনুযায়ী, কয়েক বছর আগে হৃদয় এক নারীকে বিয়ে করেন। পরে ওই নারী কিশোর গ্যাংয়ের কথিত নেতা ক্যাপ্টেন মুন্নার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাকে বিয়ে করেন।
আরও পড়ুন, ‘আমি পিস্তল বাবু’ বলেই অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই
এরপর প্রায় তিন বছর আগে হৃদয় সৌদি আরবে চলে যান। পুলিশ বলছে, পরবর্তীতে হৃদয় ও তার সাবেক স্ত্রীর মধ্যে আবার গোপনে যোগাযোগ ও সম্পর্ক তৈরি হয়।বিষয়টি জানতে পেরে মুন্না ফোনে হৃদয়কে হুমকি দেন এবং তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলেন। তবে পুলিশের দাবি, এরপরও তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল।সম্প্রতি ছুটিতে দেশে ফেরার পর হৃদয়কে ডেকে নিয়ে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।এ ঘটনায় হৃদয়ের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। মামলায় কিশোর গ্যাংয়ের কথিত হোতা মুন্নাসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে।
বিষয় : গ্রেপ্তার কিশোর গ্যাং কুপিয়ে আহত

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন