রাঙামাটিতে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের প্রথম রায়ে ৮ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আইয়ুব আলী সওদাগর নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।সোমবার রাঙামাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মাকসুদা হক।
আরও পড়ুন, ঈদে মিলাদুন্নবী ঘিরে জশনে জুলুস ঘিরে চট্টগ্রামে কঠোর নিরাপত্তা, অস্ত্র বহনে নিষেধাজ্ঞা
মামলার তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ১৪ জানুয়ারি রাঙামাটির কাউখালী উপজেলার কাশখালী বঙ্গটিলা এলাকায় দ্বিতীয় শ্রেণির ওই শিশুকে একা পেয়ে পাশের ধানখেতে নিয়ে যান আইয়ুব আলী। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।পরে শিশুটি ছেঁড়া পোশাক ও রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনা জানায়। এরপর তার বাবা-মা কাউখালী থানায় মামলা করেন।দীর্ঘ তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।সংশ্লিষ্টরা বলছেন, রাঙামাটির শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের এটি প্রথম রায়।
বিষয় : কারাদণ্ড স্কুলছাত্রী ধর্ষণ মামলা

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন