দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, নিরাপত্তা শঙ্কা নেই: জামায়াত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা বা আশঙ্কা নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।সোমবার সন্ধ্যায় রাজধানীর পুলিশ সদর দপ্তরে আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক কর্মসূচির জন্য পুলিশের অনুমতির প্রয়োজন নেই। তবে কর্মসূচির সময়, স্থান ও রুট সম্পর্কে পুলিশকে অবহিত করা হয়েছে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

আরও  পড়ুন, কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করতে না দেওয়ায় এনসিপির প্রতিবাদ

তিনি জানান, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু হবে। দেশজুড়ে চারটি ভিন্ন রুটে এ কর্মসূচি পরিচালিত হবে। যাত্রাপথে বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। কর্মসূচির বিস্তারিত লিখিত রূপরেখাও পুলিশকে দেওয়া হয়েছে।জামায়াতের এই নেতা বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নই লংমার্চের অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, বিদ্যুৎ, জ্বালানি ও সারের সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিও তুলে ধরা হবে।বৈঠকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক নেতা-কর্মীদের স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

বিষয় : জামায়াত নিরাপত্তা ঢাকা-চট্টগ্রাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, নিরাপত্তা শঙ্কা নেই: জামায়াত

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা বা আশঙ্কা নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।সোমবার সন্ধ্যায় রাজধানীর পুলিশ সদর দপ্তরে আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক কর্মসূচির জন্য পুলিশের অনুমতির প্রয়োজন নেই। তবে কর্মসূচির সময়, স্থান ও রুট সম্পর্কে পুলিশকে অবহিত করা হয়েছে এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

আরও  পড়ুন, কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করতে না দেওয়ায় এনসিপির প্রতিবাদ

তিনি জানান, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু হবে। দেশজুড়ে চারটি ভিন্ন রুটে এ কর্মসূচি পরিচালিত হবে। যাত্রাপথে বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। কর্মসূচির বিস্তারিত লিখিত রূপরেখাও পুলিশকে দেওয়া হয়েছে।জামায়াতের এই নেতা বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নই লংমার্চের অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, বিদ্যুৎ, জ্বালানি ও সারের সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিও তুলে ধরা হবে।বৈঠকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক নেতা-কর্মীদের স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত