দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট, উদ্বোধন অক্টোবরে

কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট,

অক্টোবরে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে কক্সবাজার বিমানবন্দর। উদ্বোধনের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি বিভিন্ন বিদেশি এয়ারলাইনও কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।সোমবার সচিবালয়ে অ্যাভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্টস ফোর অব বাংলাদেশের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান তিনি।মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ এগিয়ে চলছে। আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

আরও  পড়ুন, ২ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তি আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর

ইতোমধ্যে কয়েকটি বিদেশি এয়ারলাইন কক্সবাজার থেকে ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে প্রয়োজনীয় চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়াও চলছে।সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকরা কোনো অভ্যন্তরীণ সংযোগ ছাড়াই কক্সবাজারে পৌঁছাতে পারবেন। এতে দেশের পর্যটন খাতে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা বাড়ার পাশাপাশি কক্সবাজারের আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে পরিচিতি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এদিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালও ডিসেম্বরের মধ্যে চালুর প্রস্তুতি চলছে। আগামী সেপ্টেম্বর জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

বিষয় : কক্সবাজার আন্তর্জাতিক ফ্লাইট উদ্বোধন অক্টোবরে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট, উদ্বোধন অক্টোবরে

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

অক্টোবরে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে কক্সবাজার বিমানবন্দর। উদ্বোধনের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি বিভিন্ন বিদেশি এয়ারলাইনও কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।সোমবার সচিবালয়ে অ্যাভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্টস ফোর অব বাংলাদেশের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান তিনি।মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ এগিয়ে চলছে। আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

আরও  পড়ুন, ২ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তি আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর

ইতোমধ্যে কয়েকটি বিদেশি এয়ারলাইন কক্সবাজার থেকে ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে প্রয়োজনীয় চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়াও চলছে।সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকরা কোনো অভ্যন্তরীণ সংযোগ ছাড়াই কক্সবাজারে পৌঁছাতে পারবেন। এতে দেশের পর্যটন খাতে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা বাড়ার পাশাপাশি কক্সবাজারের আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে পরিচিতি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এদিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালও ডিসেম্বরের মধ্যে চালুর প্রস্তুতি চলছে। আগামী সেপ্টেম্বর জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত