দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

২ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তি আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর

২ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তি আবেদন

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নীতিমালা অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে একাদশে ভর্তির আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আর নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর।সোমবার শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত নীতিমালায় বলা হয়েছে, অনলাইনে আবেদন করতে শিক্ষার্থীদের দিতে হবে ২২০ টাকা ফি।এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের বছর এবং তার আগের দুই বছরের শিক্ষার্থীরা একাদশে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।বিভাগ নির্বাচনের ক্ষেত্রেও থাকছে সুযোগ। বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—যেকোনো বিভাগে আবেদন করতে পারবেন।

আরও  পড়ুন, ঢাকার আকাশে মেঘ বৃষ্টির আভাস ভ্যাপসা গরমের পূর্বাভাস

 মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা নিজ বিভাগের পাশাপাশি পরস্পরের বিভাগেও আবেদন করতে পারবেন।ভর্তিতে ৯৩ শতাংশ আসন সাধারণ শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ এবং শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।এদিকে কলেজভেদে ভর্তি ও সেশন চার্জের সর্বোচ্চ সীমাও নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া প্রাথমিক নিশ্চায়নের সময় বোর্ডকে দিতে হবে মোট ৩৪০ টাকা।নীতিমালায় স্পষ্ট বলা হয়েছে, বোর্ডের অনুমতি ছাড়া কোনো কলেজ ছাড়পত্র বা টিসি ইস্যু করতে পারবে না। অননুমোদিত শাখা বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিষয় : ক্লাস শুরু একাদশে ভর্তি ২৩ সেপ্টেম্বর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

২ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তি আবেদন, ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নীতিমালা অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে একাদশে ভর্তির আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আর নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর।সোমবার শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত নীতিমালায় বলা হয়েছে, অনলাইনে আবেদন করতে শিক্ষার্থীদের দিতে হবে ২২০ টাকা ফি।এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের বছর এবং তার আগের দুই বছরের শিক্ষার্থীরা একাদশে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।বিভাগ নির্বাচনের ক্ষেত্রেও থাকছে সুযোগ। বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—যেকোনো বিভাগে আবেদন করতে পারবেন।

আরও  পড়ুন, ঢাকার আকাশে মেঘ বৃষ্টির আভাস ভ্যাপসা গরমের পূর্বাভাস

 মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা নিজ বিভাগের পাশাপাশি পরস্পরের বিভাগেও আবেদন করতে পারবেন।ভর্তিতে ৯৩ শতাংশ আসন সাধারণ শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ এবং শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।এদিকে কলেজভেদে ভর্তি ও সেশন চার্জের সর্বোচ্চ সীমাও নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া প্রাথমিক নিশ্চায়নের সময় বোর্ডকে দিতে হবে মোট ৩৪০ টাকা।নীতিমালায় স্পষ্ট বলা হয়েছে, বোর্ডের অনুমতি ছাড়া কোনো কলেজ ছাড়পত্র বা টিসি ইস্যু করতে পারবে না। অননুমোদিত শাখা বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত