নরসিংদীর মাধবদীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সন্ধায় মামলা প্রত্যাহার ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে এলাকাবাসীর আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।জানা যায়, মাধবদী থানার কোতালীরচর মুন্ডাতলা কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় দীর্ঘদিন ধরে সেলিনার নেতৃত্বে একটি দল মাদক বিক্রি করে আসছে। স্থানীয়রা মিলে এলাকায় মাদকবিরোধী অভিযান করে এবং মাদক বিক্রিতে বাধা দেয়। এ ঘটনায় জুয়েনা আক্তার বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।স্থানীয়দের দাবি, মাদক বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের বিভিন্নভাবে হুমকি ও হয়রানির শিকার হতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় সেলিনা বেগমের মেয়ে জুয়েনা আক্তার ও তার স্বামী সুমন মিয়া স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।মামলায় অভিযুক্তরা হলেন, আব্দুল্লাহ মিয়ার ছেলে নূর মোহাম্মদ (৩২), মজিবরের ছেলে জাকারিয়া (৩৫), সেলিম মিয়ার ছেলে আনোয়ার (২৬) এবং মজিবরের বউ নার্গিস (৪৪)।
আরও পড়ুন, লক্ষ্মীপুরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়
তারা সবাই মাধবদীর কোতালীরচর মুন্ডাতলা এলাকার বাসিন্দা।এলাকাবাসী বলেন, মামলায় নূর মোহাম্মদ, জাকারিয়া, আনোয়ার ও নার্গিসসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। তারা মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে নিরপেক্ষ তদন্ত এবং আইনগতভাবে সুষ্ঠু নিষ্পত্তির দাবি জানান।তারা আরও বলেন, কোতালীরচর মুন্ডাতলা এলাকাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে এলাকায় মাদক বিক্রির অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং মাদকবিরোধী অবস্থান নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিষ্পত্তির দাবি জানান তারা।এ ব্যাপারে জুয়েনা আক্তারের সঙ্গে কথা বললে তিনি বলেন, আমার মাকে বেআইনিভাবে মারধর করে আবার আমার মাকে মাদক ব্যবসায়ী বানিয়ে দিয়েছে। পূর্বশত্রুতার জের ধরে তারা আমাদের সঙ্গে এমন করছে।মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।সংবাদ সম্মেলনে শাফি মাওলানা , হযরত আলী দেওয়ান , আলমগীর মুন্সী, খলিলুর রহমান প্রধান, হাশেম মিয়া, জিন্নাত আলী মিয়া, মজিবুর রহমান সহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
বিষয় : সংবাদ সম্মেলন মাদকবিরোধী স্থানীয়

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন