দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট)। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য।তবে অসুস্থতাজনিত কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না। চিকিৎসার জন্য তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ভোট দিতে না পারার বিষয়টি জানিয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠিও দিয়েছেন তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
আর ও পড়ুন, নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি
জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য। তবে মির্জা আব্বাস অনুপস্থিত থাকায় কার্যত ভোট দিতে পারবেন ৩৪৮ জন।দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে দেশে। এবারের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।ব্যালটের মাধ্যমে সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করবেন।
বিষয় : রাষ্ট্রপতি মির্জা আব্বাস নির্বাচন আজ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন