দৈনিক সংবাদ দিগন্ত

নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি

বহুলপ্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে। এ লক্ষ্যে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি জোরদার করেছে অর্থ বিভাগ।অর্থ বিভাগ সূত্র জানায়, আগামী সেপ্টেম্বরের প্রথম দিকেই মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হতে পারে। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ করে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশের পরিকল্পনা রয়েছে।এর আগে আগস্টের মধ্যে গেজেট প্রকাশের কথা থাকলেও বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতা নিয়ে পর্যালোচনার কারণে সময় পিছিয়েছে।নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চপর্যায়ের সচিব কমিটির কাজও শেষ পর্যায়ে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরেকটি বৈঠকের পর প্রস্তাবটি মন্ত্রিসভায় পাঠানো হবে।

আরও  পড়ুন, দেশজুড়ে আজ থেকে নৌযান শুমারি, চলবে ২৯ আগস্ট পর্যন্ত

এদিকে মূল বেতন ও বিভিন্ন ভাতা নিয়ে তৈরি জটিলতা দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও জানিয়েছেন, সংশ্লিষ্ট কমিটির কাজ শেষ হলেই প্রস্তাবটি মন্ত্রিসভায় যাবে এবং চলতি বছরের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে।সরকার চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের ঘোষণা দিয়েছে। তবে গেজেট প্রকাশে বিলম্ব হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরাএখনো পুরোনো কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন।গেজেট প্রকাশের পর ১ জুলাই থেকে কার্যকর ধরে বকেয়া বেতন-ভাতা সমন্বয়ের সুযোগ রাখা হতে পারে। তবে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে মূল বেতন এবং পরবর্তী ধাপে ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা কার্যকর করার বিষয়ে আলোচনা চলছে।এ ছাড়া পে-কমিশনের সুপারিশের তুলনায় বেতন বৃদ্ধির হার কিছুটা কমানোর সুপারিশও করেছে সচিব কমিটি।

বিষয় : পরিকল্পনা গেজেট নবম পে-স্কেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

বহুলপ্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে। এ লক্ষ্যে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি জোরদার করেছে অর্থ বিভাগ।অর্থ বিভাগ সূত্র জানায়, আগামী সেপ্টেম্বরের প্রথম দিকেই মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হতে পারে। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ করে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে গেজেট প্রকাশের পরিকল্পনা রয়েছে।এর আগে আগস্টের মধ্যে গেজেট প্রকাশের কথা থাকলেও বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতা নিয়ে পর্যালোচনার কারণে সময় পিছিয়েছে।নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চপর্যায়ের সচিব কমিটির কাজও শেষ পর্যায়ে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরেকটি বৈঠকের পর প্রস্তাবটি মন্ত্রিসভায় পাঠানো হবে।

আরও  পড়ুন, দেশজুড়ে আজ থেকে নৌযান শুমারি, চলবে ২৯ আগস্ট পর্যন্ত

এদিকে মূল বেতন ও বিভিন্ন ভাতা নিয়ে তৈরি জটিলতা দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও জানিয়েছেন, সংশ্লিষ্ট কমিটির কাজ শেষ হলেই প্রস্তাবটি মন্ত্রিসভায় যাবে এবং চলতি বছরের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে।সরকার চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের ঘোষণা দিয়েছে। তবে গেজেট প্রকাশে বিলম্ব হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরাএখনো পুরোনো কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন।গেজেট প্রকাশের পর ১ জুলাই থেকে কার্যকর ধরে বকেয়া বেতন-ভাতা সমন্বয়ের সুযোগ রাখা হতে পারে। তবে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে মূল বেতন এবং পরবর্তী ধাপে ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা কার্যকর করার বিষয়ে আলোচনা চলছে।এ ছাড়া পে-কমিশনের সুপারিশের তুলনায় বেতন বৃদ্ধির হার কিছুটা কমানোর সুপারিশও করেছে সচিব কমিটি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত