দৈনিক সংবাদ দিগন্ত

মালয়েশিয়ায় চিকিৎসায় উন্নতি, জুনে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস।তিনি জানিয়েছেন, সবকিছু স্বাভাবিক থাকলে আগামী জুন মাসের প্রথম সপ্তাহে মির্জা আব্বাস দেশে ফিরতে পারেন।শনিবার স্থানীয় সময় কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।আরও  পড়ুন , সংবিধান সংশোধন কমিটিতে যাচ্ছে না জামায়াত-এনসিপি, রাজনৈতিক অচলাবস্থার শঙ্কাআফরোজা আব্বাস বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে বর্তমানে পূর্ণ বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার মধ্যে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার প্রতিটি ধাপ চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং অগ্রগতিতে তারা সন্তুষ্ট।চিকিৎসকের পরামর্শে তিনি এখন প্রতিদিন কিছু সময় হুইলচেয়ারে চলাফেরা করছেন। পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থানরত বিএনপির নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিচ্ছেন।পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়েছে।আরও  পড়ুন , আইনশৃঙ্খলা অবনতিতে সরকারের ওপর আস্থা হারানোর শঙ্কা হাসনাতের

মালয়েশিয়ায় চিকিৎসায় উন্নতি, জুনে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস