দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।বৃহস্পতিবার দুপুরে অধিবেশন শুরুর কিছুক্ষণ পর সংসদ কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।এ সময় তাকে স্বাগত জানান স্পিকার। পাশাপাশি অন্যান্য সংসদ সদস্যরা টেবিল চাপড়ে অভিবাদন জানান বিএনপির এই নেতাকে।এর আগে গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসকরা তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন।
আরও পড়ুন, বিষাক্ত বাতাসের তালিকায় আবারও ঢাকা, বিশ্বে ১১তম
উন্নত চিকিৎসার জন্য পরে তাকে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার, ২ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি।ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ। এর ঠিক আগের দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সংসদের কার্যক্রমে অংশ নিতে পারেননি মির্জা আব্বাস।পরে বিদেশে চিকিৎসাধীন থাকায় সংসদের আগের অধিবেশনগুলোতেও উপস্থিত হতে পারেননি তিনি। এমনকি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটেও অংশ নিতে পারেননি ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য।দীর্ঘ অপেক্ষার পর দেশে ফিরে বৃহস্পতিবারই প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস।তার সংসদে ফেরাকে স্বাগত জানিয়ে স্পিকার ও সংসদ সদস্যদের অভিবাদনে অধিবেশন কক্ষে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
বিষয় : মির্জা আব্বাস স্বাগত সংসদে সতর্ক

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন