দৈনিক সংবাদ দিগন্ত

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছেন সংসদ সদস্য মাসুদ সাইদী। সাক্ষাৎ শেষে তিনি জানান, মির্জা আব্বাস বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন। বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে তীব্র মন্তব্য বিএনপি নেতা রাশেদ খাঁনের

জানা গেছে, মালয়েশিয়ার মিনিস্ট্রি অব ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এবং ইসলামিক ট্যুরিজম সেন্টারের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে বুধবার রাতে মালয়েশিয়ায় পৌঁছান মাসুদ সাইদী। সফরের অংশ হিসেবেই তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন। এর আগে ১৩ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

আরও পড়ুন, রংপুর সফরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান, একাধিক কর্মসূচিতে অংশ নেবেন

মাসুদ সাইদী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মির্জা আব্বাসের সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, মির্জা আব্বাস শুধু প্রতিবেশীই নন, বরং ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্কও রয়েছে তাদের মধ্যে। তিনি ছোটবেলা থেকেই তাকে চেনেন এবং পারিবারিকভাবেও তারা একে অপরের সঙ্গে যুক্ত।

আরও পড়ুন, সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড মেনে নেবে না বাংলাদেশ: ইসলামী আন্দোলন

তিনি আরও জানান, রাজনৈতিক ও পারিবারিক সম্পর্ক ছাড়াও ব্যক্তিগতভাবে মির্জা আব্বাস তাকে স্নেহ করেন। সাক্ষাৎ শেষে মাসুদ সাইদী মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার দীর্ঘায়ুর জন্য দোয়া করেন।

বিষয় : সফর মির্জা আব্বাস মালয়েশিয়া মাসুদ সাইদী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছেন সংসদ সদস্য মাসুদ সাইদী। সাক্ষাৎ শেষে তিনি জানান, মির্জা আব্বাস বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন। বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে তীব্র মন্তব্য বিএনপি নেতা রাশেদ খাঁনের

জানা গেছে, মালয়েশিয়ার মিনিস্ট্রি অব ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এবং ইসলামিক ট্যুরিজম সেন্টারের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে বুধবার রাতে মালয়েশিয়ায় পৌঁছান মাসুদ সাইদী। সফরের অংশ হিসেবেই তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন। এর আগে ১৩ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

আরও পড়ুন, রংপুর সফরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান, একাধিক কর্মসূচিতে অংশ নেবেন

মাসুদ সাইদী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মির্জা আব্বাসের সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, মির্জা আব্বাস শুধু প্রতিবেশীই নন, বরং ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্কও রয়েছে তাদের মধ্যে। তিনি ছোটবেলা থেকেই তাকে চেনেন এবং পারিবারিকভাবেও তারা একে অপরের সঙ্গে যুক্ত।

আরও পড়ুন, সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড মেনে নেবে না বাংলাদেশ: ইসলামী আন্দোলন

তিনি আরও জানান, রাজনৈতিক ও পারিবারিক সম্পর্ক ছাড়াও ব্যক্তিগতভাবে মির্জা আব্বাস তাকে স্নেহ করেন। সাক্ষাৎ শেষে মাসুদ সাইদী মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার দীর্ঘায়ুর জন্য দোয়া করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত