দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

রংপুর সফরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান, একাধিক কর্মসূচিতে অংশ নেবেন

জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আগামী ১৫ মে রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি একাধিক সাংগঠনিক ও মতবিনিময় সভায় অংশ নেবেন।বুধবার জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সফরের প্রথম পর্বে তিনি রংপুর মডেল কলেজ মিলনায়তনে উপজেলা ও থানা আমির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।এরপর তিনি রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য, জেলা ও মহানগর আমিরসহ স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

আরও পড়ুন ,সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড মেনে নেবে না বাংলাদেশ: ইসলামী আন্দোলন

দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং রংপুর জেলার নেতৃবৃন্দের সঙ্গেও পৃথক বৈঠকে মিলিত হবেন।বিকেল সাড়ে ৪টায় রংপুর মহানগরীর উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।এ সফরে তার সঙ্গে থাকবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিমসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

আরও  পড়ুন , জাতীয় পার্টির নির্বাচনী ব্যয় মাত্র ৫ লাখ ৫ হাজার টাকা

বিষয় : কর্মসূচি সফর ডা. শফিকুর রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

রংপুর সফরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান, একাধিক কর্মসূচিতে অংশ নেবেন

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

আগামী ১৫ মে রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি একাধিক সাংগঠনিক ও মতবিনিময় সভায় অংশ নেবেন।বুধবার জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সফরের প্রথম পর্বে তিনি রংপুর মডেল কলেজ মিলনায়তনে উপজেলা ও থানা আমির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।এরপর তিনি রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য, জেলা ও মহানগর আমিরসহ স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

আরও পড়ুন ,সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড মেনে নেবে না বাংলাদেশ: ইসলামী আন্দোলন

দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং রংপুর জেলার নেতৃবৃন্দের সঙ্গেও পৃথক বৈঠকে মিলিত হবেন।বিকেল সাড়ে ৪টায় রংপুর মহানগরীর উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।এ সফরে তার সঙ্গে থাকবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিমসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

আরও  পড়ুন , জাতীয় পার্টির নির্বাচনী ব্যয় মাত্র ৫ লাখ ৫ হাজার টাকা

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত