দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড মেনে নেবে না বাংলাদেশ: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এসে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, নিরাপত্তার চেয়ে এ সিদ্ধান্তে রাজনৈতিক উদ্দেশ্যই বেশি দেখা যাচ্ছে।সোমবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন।ইউনুস আহমদ বলেন, ভারত তাদের সীমান্তে কী করবে, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে বাংলাদেশ সীমান্তে কোনো ধরনের বর্বরতা কিংবা বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ড আর মেনে নেওয়া হবে না।

আরও পড়ুন , জাতীয় পার্টির নির্বাচনী ব্যয় মাত্র ৫ লাখ ৫ হাজার টাকা

তিনি বলেন, সীমান্ত এলাকায় উভয় দেশের নাগরিকরাই নানা কর্মকাণ্ডে জড়িত থাকলেও আর্থিকভাবে বাংলাদেশের ক্ষতিই বেশি হয়। তাই সীমান্ত ব্যবস্থাপনায় মানবিক ও ইতিবাচক আচরণ জরুরি।বিএসএফের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্কভাবে দায়িত্ব পালন করছে। বিএসএফও ইতিবাচক ভূমিকা রাখলে সীমান্ত আরও নিরাপদ হবে।তিনি আরও বলেন, অতীতে বিএসএফের আচরণ বাংলাদেশিদের ক্ষুব্ধ করেছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে, তবে অবনতি হলে কঠোর সতর্কবার্তাও দেওয়া হবে।বৈঠকে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

আরও  পড়ুন , ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে সম্পন্ন

বিষয় : সীমান্ত নিরাপত্তা হত্যাকাণ্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড মেনে নেবে না বাংলাদেশ: ইসলামী আন্দোলন

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এসে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, নিরাপত্তার চেয়ে এ সিদ্ধান্তে রাজনৈতিক উদ্দেশ্যই বেশি দেখা যাচ্ছে।সোমবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন।ইউনুস আহমদ বলেন, ভারত তাদের সীমান্তে কী করবে, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে বাংলাদেশ সীমান্তে কোনো ধরনের বর্বরতা কিংবা বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ড আর মেনে নেওয়া হবে না।

আরও পড়ুন , জাতীয় পার্টির নির্বাচনী ব্যয় মাত্র ৫ লাখ ৫ হাজার টাকা

তিনি বলেন, সীমান্ত এলাকায় উভয় দেশের নাগরিকরাই নানা কর্মকাণ্ডে জড়িত থাকলেও আর্থিকভাবে বাংলাদেশের ক্ষতিই বেশি হয়। তাই সীমান্ত ব্যবস্থাপনায় মানবিক ও ইতিবাচক আচরণ জরুরি।বিএসএফের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্কভাবে দায়িত্ব পালন করছে। বিএসএফও ইতিবাচক ভূমিকা রাখলে সীমান্ত আরও নিরাপদ হবে।তিনি আরও বলেন, অতীতে বিএসএফের আচরণ বাংলাদেশিদের ক্ষুব্ধ করেছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে, তবে অবনতি হলে কঠোর সতর্কবার্তাও দেওয়া হবে।বৈঠকে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

আরও  পড়ুন , ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে সম্পন্ন

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত