দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

কৃষক কে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

কৃষক কে বিষ খাইয়ে হত্যার অভিযো

ফরিদপুরের চরভদ্রাসনে ইউসুফ আলী শেখ (৫৫) নামের এক কৃষককে নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় এলাকাবাসী। সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহাজিগঞ্জ গাবতলা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।​মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নারী-পুরুষসহ দুই শতাধিক গ্রামবাসী অংশ নেন। বিক্ষোভকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে 'ইউসুফের খুনিদের ফাঁসি চাই' এবং 'প্রশাসন চুপ কেন, জবাব চাই' সহ বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধন শেষে ফরিদপুর-চরভদ্রাসন আঞ্চলিক সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।​সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে চরহাজিগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি কবিরুল আলম বলেন, "আমাদের শান্ত এলাকায় এমন নৃশংস হত্যাকাণ্ড নজিরবিহীন। ইউসুফ আলী মৃত্যুর আগে জড়িতদের নাম বলে গেছেন। পুলিশ চারজনকে ধরলেও বাকিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। আমরা দ্রুত সব আসামির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

আরও  পড়ুন, ওসি শাহিনুর আলমের নেতৃত্বে শ্রীপুরে ৭,৭৯০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

​বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার পরপরই পুলিশ চার আসামিকে গ্রেফতার করলেও বাকি আসামিদের বিষয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এছাড়া হত্যাকাণ্ডের মূল নেপথ্যে থাকা নিখোঁজ নারীকে দ্রুত উদ্ধার করে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনেরও দাবি জানান তাঁরা।​উল্লেখ্য, গত ১ আগস্ট সন্ধ্যায় চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের কৃষক ইউসুফ আলী শেখকে ডেকে নিয়ে দুর্গম চরে নির্যাতন চালানো হয় এবং জোরপূর্বক বিষ খাইয়ে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৩ আগস্ট শেষরাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে ইউসুফ একটি ভিডিও সাক্ষাৎকারে হামলাকারীদের নাম প্রকাশ করে যান।​এ ঘটনায় নিহতের স্ত্রী ডালিয়া বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে চরভদ্রাসন থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার পরপরই অভিযান চালিয়ে এজাহারনামীয় চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

বিষয় : মানববন্ধন দ্রুত বিচার হত্যার অভিযোগ,

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কৃষক কে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x