রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় করা হয়েছে ৫৫টি মামলা।মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে অস্ত্র ও মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ১৫৩ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এরপর মতিঝিল বিভাগ থেকে ৬১, তেজগাঁও থেকে ৫৯, গুলশান থেকে ৪৯, ওয়ারী থেকে ৪৭, উত্তরা থেকে ৪১, লালবাগ থেকে ৩৩ এবং রমনা বিভাগ থেকে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন, রাজধানীর সড়কে আজ থেকে ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টর দুজনই নারী
এ ছাড়া গোয়েন্দা বিভাগ ১০ জন এবং সিটিটিসি ৫ জনকে গ্রেপ্তার করেছে।অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ১১ কেজি গাঁজা এবং ১৬ হাজার ২২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ ছাড়া একটি সুইচ গিয়ার, দুটি হ্যান্ডকাফ, একটি খেলনা পিস্তল, একটি ইলেকট্রিক ট্র্যাকার, দুটি ওয়াকি-টকি, একটি ওয়েট মেশিন, ১৯টি মোবাইল ফোন ও বিভিন্ন অপারেটরের ২৮টি সিম উদ্ধার করা হয়েছে।অভিযানে নগদ এক হাজার ৪০০ টাকা এবং একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন