দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

রাজধানীর সড়কে আজ থেকে ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টর দুজনই নারী

সড়কে আজ থেকে ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টর দুজনই নারী

রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন—বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। ‘পিংক বাস’ নামে পরিচিত এই সেবার সবচেয়ে বড় বিশেষত্ব—বাসের চালক ও কন্ডাক্টর, দুজনই থাকবেন নারী।মঙ্গলবার সকাল ১০টায় বিআরটিসির তেজগাঁও ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই সার্ভিসের উদ্বোধন করা হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহণ, সেতু, নৌপরিবহণ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি থাকবেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

আরও  পড়ুন, কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: হেরোইন-গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৫

প্রতিদিন রাজধানীতে কর্মজীবী নারী, শিক্ষার্থী ও সাধারণ নারী যাত্রীদের গণপরিবহণে নানা ধরনের হয়রানি ও নিরাপত্তাহীনতার মুখে পড়তে হয়। এমন বাস্তবতায় নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।শুধু নিরাপদ যাতায়াত নয়, এই উদ্যোগের মাধ্যমে পরিবহণ খাতে নারীদের কর্মসংস্থানেরও নতুন সুযোগ তৈরি হচ্ছে। কারণ ‘পিংক বাসে’ চালক ও কন্ডাক্টরের দায়িত্বে থাকবেন নারীরাই।তবে রাজধানীর কোন কোন রুটে এই বাস চলবে এবং এর সময়সূচি কী হবে—উদ্বোধনী অনুষ্ঠানের পর তা বিস্তারিত জানানো হবে।নিয়মিত, নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করা গেলে বিআরটিসির এই ‘পিংক বাস’ নগরীর নারী যাত্রীদের জন্য গণপরিবহণে একটি নতুন ও স্বস্তিদায়ক বিকল্প হয়ে উঠতে পারে।

বিষয় : নারী পিংক বাস চালক-কন্ডাক্টর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

রাজধানীর সড়কে আজ থেকে ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টর দুজনই নারী

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন—বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। ‘পিংক বাস’ নামে পরিচিত এই সেবার সবচেয়ে বড় বিশেষত্ব—বাসের চালক ও কন্ডাক্টর, দুজনই থাকবেন নারী।মঙ্গলবার সকাল ১০টায় বিআরটিসির তেজগাঁও ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই সার্ভিসের উদ্বোধন করা হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহণ, সেতু, নৌপরিবহণ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি থাকবেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

আরও  পড়ুন, কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: হেরোইন-গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৫

প্রতিদিন রাজধানীতে কর্মজীবী নারী, শিক্ষার্থী ও সাধারণ নারী যাত্রীদের গণপরিবহণে নানা ধরনের হয়রানি ও নিরাপত্তাহীনতার মুখে পড়তে হয়। এমন বাস্তবতায় নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।শুধু নিরাপদ যাতায়াত নয়, এই উদ্যোগের মাধ্যমে পরিবহণ খাতে নারীদের কর্মসংস্থানেরও নতুন সুযোগ তৈরি হচ্ছে। কারণ ‘পিংক বাসে’ চালক ও কন্ডাক্টরের দায়িত্বে থাকবেন নারীরাই।তবে রাজধানীর কোন কোন রুটে এই বাস চলবে এবং এর সময়সূচি কী হবে—উদ্বোধনী অনুষ্ঠানের পর তা বিস্তারিত জানানো হবে।নিয়মিত, নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করা গেলে বিআরটিসির এই ‘পিংক বাস’ নগরীর নারী যাত্রীদের জন্য গণপরিবহণে একটি নতুন ও স্বস্তিদায়ক বিকল্প হয়ে উঠতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত