দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ঢাকাসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকাসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

রাজধানী ঢাকা এবং দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবৃষ্টি ও দমকা বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে।

আরও  পড়ুন, আজ খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী, নয়াপল্টনে কেন্দ্রীয় দোয়া মাহফিল

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে নৌযান, ট্রলার ও মাছ ধরার নৌকাগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

বিষয় : বজ্রবৃষ্টি ঝোড়ো হাওয়া দমকা বাতাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ঢাকাসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

রাজধানী ঢাকা এবং দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবৃষ্টি ও দমকা বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে।

আরও  পড়ুন, আজ খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী, নয়াপল্টনে কেন্দ্রীয় দোয়া মাহফিল

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে নৌযান, ট্রলার ও মাছ ধরার নৌকাগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত