দৈনিক সংবাদ দিগন্ত

আগামী সপ্তাহের শেষ সেপ্টেম্বরের শুরুতে নয়াদিল্লি সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রীর

সেপ্টেম্বরের শুরুতে নয়াদিল্লি সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রীর

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় সফরে আগামী সপ্তাহের শেষ ভাগে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নয়াদিল্লি যেতে পারেন তিনি।যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে সফরের ঘোষণা দেয়নি, তবুও ঢাকা ও নয়াদিল্লি উভয় রাজধানীতেই প্রস্তুতি চলছে বলে কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমটি।প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠক হতে পারে। আলোচনায় বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, অভিন্ন নদীর পানিবণ্টন এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু গুরুত্ব পেতে পারে।

আরও  পড়ুন, একযোগে ৫৬ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, এএসপি-ওসিসহ বড় প্রশাসনিক পদক্ষেপ

বিশেষ করে ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাওয়ায় পানি ইস্যু আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে।অন্যদিকে শেখ হাসিনার ভারতে অবস্থান, প্রত্যর্পণ প্রসঙ্গ এবং সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগও আলোচনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।যদি সফরটি অনুষ্ঠিত হয়, তবে এটি হবে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম ভারত সফর এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পরীক্ষা হিসেবে বিবেচিত হবে।

বিষয় : সফর নয়াদিল্লি দ্বিপক্ষীয় সফর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

আগামী সপ্তাহের শেষ সেপ্টেম্বরের শুরুতে নয়াদিল্লি সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় সফরে আগামী সপ্তাহের শেষ ভাগে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নয়াদিল্লি যেতে পারেন তিনি।যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে সফরের ঘোষণা দেয়নি, তবুও ঢাকা ও নয়াদিল্লি উভয় রাজধানীতেই প্রস্তুতি চলছে বলে কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমটি।প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠক হতে পারে। আলোচনায় বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, অভিন্ন নদীর পানিবণ্টন এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু গুরুত্ব পেতে পারে।

আরও  পড়ুন, একযোগে ৫৬ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, এএসপি-ওসিসহ বড় প্রশাসনিক পদক্ষেপ

বিশেষ করে ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাওয়ায় পানি ইস্যু আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে।অন্যদিকে শেখ হাসিনার ভারতে অবস্থান, প্রত্যর্পণ প্রসঙ্গ এবং সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগও আলোচনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।যদি সফরটি অনুষ্ঠিত হয়, তবে এটি হবে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম ভারত সফর এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পরীক্ষা হিসেবে বিবেচিত হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x