দৈনিক সংবাদ দিগন্ত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করে বলা হয়েছে, এ বিধানের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না। ফলে তাদের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হয়।এই যুক্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান প্রক্রিয়া স্থগিত রাখতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

আরও  পড়ুন, পাঁচ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা

এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়ন যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।নির্বাচন কমিশন ইতোমধ্যে তফসিলসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এবং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনকে নির্বাচনী কর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।রিট দায়েরের ফলে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে নতুন করে আইনি ও রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। এখন সবার নজর হাইকোর্টের প্রাথমিক শুনানি ও সম্ভাব্য আদেশের দিকে।আরও আপডেট জানতে সঙ্গে থাকুন সংবাদ দিগন্তের সঙ্গে।

বিষয় : রাষ্ট্রপতি হাইকোর্টে তফসিল স্থগিত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করে বলা হয়েছে, এ বিধানের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না। ফলে তাদের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হয়।এই যুক্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান প্রক্রিয়া স্থগিত রাখতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

আরও  পড়ুন, পাঁচ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা

এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়ন যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।নির্বাচন কমিশন ইতোমধ্যে তফসিলসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এবং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনকে নির্বাচনী কর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।রিট দায়েরের ফলে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে নতুন করে আইনি ও রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। এখন সবার নজর হাইকোর্টের প্রাথমিক শুনানি ও সম্ভাব্য আদেশের দিকে।আরও আপডেট জানতে সঙ্গে থাকুন সংবাদ দিগন্তের সঙ্গে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x