দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পাঁচ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা

দেশের পাঁচ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, 

আরও  পড়ুন, আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা, মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণে সন্ধ্যায় বৈঠক

কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।এই পরিস্থিতিতে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ছোট নৌযান ও মাছ ধরার ট্রলারগুলোকে আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুসরণ করতে বলা হয়েছে।আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তিত হলে পরবর্তী আপডেট প্রকাশ করা হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আরও আপডেট জানতে সঙ্গে থাকুন সংবাদ দিগন্তের সঙ্গে। 

বিষয় : বজ্রবৃষ্টি সতর্ক সংকেত পাঁচ জেলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

পাঁচ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

দেশের পাঁচ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, 

আরও  পড়ুন, আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা, মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণে সন্ধ্যায় বৈঠক

কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।এই পরিস্থিতিতে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ছোট নৌযান ও মাছ ধরার ট্রলারগুলোকে আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুসরণ করতে বলা হয়েছে।আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তিত হলে পরবর্তী আপডেট প্রকাশ করা হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আরও আপডেট জানতে সঙ্গে থাকুন সংবাদ দিগন্তের সঙ্গে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত