দৈনিক সংবাদ দিগন্ত

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

দেশের পাঁচ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।দুপুরের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।আরও  পড়ুন , রামিসা হত্যা মামলায় আজ আত্মপক্ষ সাক্ষ্য শেষ, শুনানিতে সোহেল-স্বপ্নাএ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া বিভাগ।আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড়ো হাওয়ার সময় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। বিশেষ করে ছোট নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।এদিকে বজ্রপাতের ঝুঁকি থাকায় খোলা মাঠ, নদী ও জলাশয়ের আশপাশে অবস্থানকারীদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।আরও  পড়ুন , মৃত্যুর মিছিল থামবে কবে? বাংলাদেশজুড়ে উদ্বেগের ছায়া

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস