দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৩ জুন ২০২৬

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

দেশের পাঁচ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।দুপুরের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও  পড়ুন , রামিসা হত্যা মামলায় আজ আত্মপক্ষ সাক্ষ্য শেষ, শুনানিতে সোহেল-স্বপ্না

এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া বিভাগ।আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড়ো হাওয়ার সময় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। বিশেষ করে ছোট নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।এদিকে বজ্রপাতের ঝুঁকি থাকায় খোলা মাঠ, নদী ও জলাশয়ের আশপাশে অবস্থানকারীদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও  পড়ুন , মৃত্যুর মিছিল থামবে কবে? বাংলাদেশজুড়ে উদ্বেগের ছায়া

বিষয় : বজ্রবৃষ্টি সতর্ক সংকেত পাঁচ অঞ্চল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

দেশের পাঁচ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।দুপুরের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও  পড়ুন , রামিসা হত্যা মামলায় আজ আত্মপক্ষ সাক্ষ্য শেষ, শুনানিতে সোহেল-স্বপ্না

এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া বিভাগ।আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড়ো হাওয়ার সময় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। বিশেষ করে ছোট নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।এদিকে বজ্রপাতের ঝুঁকি থাকায় খোলা মাঠ, নদী ও জলাশয়ের আশপাশে অবস্থানকারীদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও  পড়ুন , মৃত্যুর মিছিল থামবে কবে? বাংলাদেশজুড়ে উদ্বেগের ছায়া

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত