দেশের পাঁচ অঞ্চলে শনিবার দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এরই মধ্যে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন, সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর! আসছে নবম পে স্কেল
শনিবার ভোর ৫টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস বলছে, ঝড়ো আবহাওয়ার কারণে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে ছোট নৌযান ও মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন, প্রধানমন্ত্রীর নির্দেশে ডিএনসিসি-ডিএসসিসির দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত
এদিকে ঈদুল আজহার ছুটিতে অনেকে নদীপথে যাতায়াত করছেন। এমন পরিস্থিতিতে যাত্রী ও সংশ্লিষ্টদের বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বজ্রপাত ও আকস্মিক দমকা হাওয়ার সময় খোলা স্থানে অবস্থান না করা এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
আরও পড়ুন, ঈদের ছুটি ও বৃষ্টিতে ঢাকার বাতাসে স্বস্তি
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তা ও বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের আধিক্যের কারণে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও বজ্রসহ ঝড়ো হাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।
বিষয় : পূর্বাভাস আবহাওয়া সতর্ক সংকেত

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

আপনার মতামত লিখুন