দৈনিক সংবাদ দিগন্ত

আপিল বিভাগে স্বস্তি পেলেন আইভী, বহাল থাকল হাইকোর্টের জামিন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জন্য স্বস্তির খবর। পাঁচ মামলায় তার জামিন বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত।রোববার রাষ্ট্রপক্ষের করা পৃথক পাঁচটি লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। এর ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকছে বলে নিশ্চিত হয়েছে।গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।এর মধ্যে পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পান আইভী। তবে রাষ্ট্রপক্ষ আপিল করলে সেই জামিন স্থগিত করেছিলেন আপিল বিভাগের চেম্বার আদালত। পরে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয় মামলাগুলো।আরও পড়ুস , দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস, ২৪ ঘণ্টায় কমতে পারে রাতের তাপমাত্রাপাঁচ মামলার মধ্যে চারটি হত্যা মামলা। এগুলো হলো— বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মোহাম্মদ ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। এছাড়া সদর মডেল থানায় দায়ের হওয়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলাও রয়েছে এই তালিকায়।গত ২৬ ফেব্রুয়ারি বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ আইভীকে জামিন দেন।পরবর্তীতে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল দায়ের করলে গত ৫ মার্চ চেম্বার আদালত জামিন স্থগিত করেন। তবে সর্বশেষ রোববার আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিলে আইভীর জামিন বহাল থাকে।এদিকে এর মধ্যেই আরও দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।

আপিল বিভাগে স্বস্তি পেলেন আইভী, বহাল থাকল হাইকোর্টের জামিন