দৈনিক সংবাদ দিগন্ত

হেলিকপ্টারে মাতারবাড়ি পৌঁছে উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

মাতারবাড়ি পৌঁছে উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

গভীর সমুদ্র বন্দরসহ একাধিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের সফরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।রোববার সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়িতে অবতরণ করে। হেলিপ্যাডে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, 

আরও  পড়ুন, ইলিশের ভরা মৌসুমেও বাজারে সংকট, উৎপাদন কমে দাম আকাশছোঁয়া

প্রধানমন্ত্রী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।পরিদর্শন শেষে বেলা সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি এবং নতুন ঘর হস্তান্তর করবেন।এরপর ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসা, হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত এবং বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।দিনের সব কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম থেকে বিমানে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিষয় : পরিদর্শন মহেশখালী উন্নয়ন কার্যক্রম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৯ আগস্ট ২০২৬

হেলিকপ্টারে মাতারবাড়ি পৌঁছে উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

গভীর সমুদ্র বন্দরসহ একাধিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের সফরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।রোববার সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়িতে অবতরণ করে। হেলিপ্যাডে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, 

আরও  পড়ুন, ইলিশের ভরা মৌসুমেও বাজারে সংকট, উৎপাদন কমে দাম আকাশছোঁয়া

প্রধানমন্ত্রী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।পরিদর্শন শেষে বেলা সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি এবং নতুন ঘর হস্তান্তর করবেন।এরপর ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসা, হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত এবং বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।দিনের সব কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম থেকে বিমানে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত