সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনতে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। চালকদের প্রশিক্ষণ, ডোপ টেস্ট, যানবাহনের ফিটনেস এবং স্পিড ম্যানেজমেন্টে জোর দেওয়ার কথা জানিয়েছেন তিনি।শনিবার বিকেলে বগুড়া শহরের চেলোপাড়ায় করতোয়া নদীর ওপর নবনির্মিত শাহ ফতেহ আলী সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী।তিনি জানান, দেশে সড়ক দুর্ঘটনায় এখনো উল্লেখযোগ্যসংখ্যক মানুষ প্রাণ হারাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন, স্পিড ম্যানেজমেন্ট এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় একটি সমন্বিত কর্মসূচি পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন, আজ চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী
মন্ত্রী দাবি করেন, আগের তুলনায় দেশে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমেছে। সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে তিনি বলেন, চালকদের ফিটনেস পরীক্ষা, প্রশিক্ষণ এবং লাইসেন্স প্রদানের আগে কঠোর মূল্যায়ন ব্যবস্থা চালু করা হয়েছে।দুর্ঘটনা কমাতে জনসচেতনতা, দক্ষ চালক এবং ফিটনেসযুক্ত যানবাহন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। চালকদের মাদকাসক্তি রোধে ডোপ টেস্টের ব্যবস্থাও নেওয়া হয়েছে।২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শাহ ফতেহ আলী সেতু বগুড়ার পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। এতে চারটি উপজেলার প্রায় ১৬ লাখ মানুষের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন সহজ হবে।সেতুমন্ত্রীর এই ঘোষণা সড়ক নিরাপত্তা নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
বিষয় : সড়ক দুর্ঘটনা যানবাহন কর্মপরিকল্পনা

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন