প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কক্সবাজার ও চট্টগ্রামে এক ব্যস্ত সফরসূচি পালন করবেন। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনের পাশাপাশি বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দিনের শেষে চট্টগ্রামে সাংগঠনিক সভায় যোগ দিয়ে রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।রবিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ—মিডার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।এরপর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন, জুলাইয়ের যোদ্ধাদের সিএনজি রিকশা উপহার প্রধানমন্ত্রীর
দুপুর দেড়টার দিকে ফটিকছড়ির পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা পরিদর্শন করবেন তিনি।বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে সংক্ষিপ্ত বিরতির পর বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি। দিনের কর্মসূচি শেষে রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সরকারের উন্নয়ন কার্যক্রম তদারকি এবং বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন