দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৮ আগস্ট ২০২৬

জুলাইয়ের যোদ্ধাদের সিএনজি রিকশা উপহার প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান।

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও আন্দোলনের সময় আহত ও সহযোগিতা করা কয়েকজনের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করতে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সিএনজি অটোরিকশা, প্যাডেলচালিত রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা।শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার তুলে দেন প্রধানমন্ত্রী নিজেই। এ সময় তিনি উপকারভোগীদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন।সিএনজি অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ।জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর-১০ এলাকায় অংশ নিয়ে গুলিবিদ্ধ হন তিনি।

আরও পড়ুন. রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

তার শরীরে ৩৬টি গুলির স্প্লিনটার বিদ্ধ হয়। বর্তমানে সিএনজি চালিয়ে পড়াশোনার পাশাপাশি পরিবারের ভরণপোষণ করতে চান আজিজ।প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।অন্যদিকে, কুষ্টিয়ার আলমডাঙ্গার মো. গফফারকে দেওয়া হয়েছে দুটি প্যাডেলচালিত রিকশা। আন্দোলনের সময় মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহের পাশাপাশি নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন তিনি।উপহার পাওয়া একটি রিকশা নিজে চালিয়ে জীবিকা নির্বাহ করবেন এবং অন্যটি ভাড়া দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।এ ছাড়া বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকেও দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

আরও পড়ুন. সাড়ে ছয় বছরে ১৬ হাজার মোটরসাইকেল দুর্ঘটনা

কর্মসংস্থানের অভাবে দীর্ঘদিন কষ্টে থাকা এই ব্যক্তির জন্য এসব বাহন নতুন আয়ের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার পাওয়া বাহনগুলো কীভাবে পরিচালনা করা হবে, তা দেখেন। একই সঙ্গে নিরাপদে এসব বাহন নিজ নিজ গন্তব্যে নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেন।সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় : উপহার প্রধানমন্ত্রীর যোদ্ধাদের

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

জুলাইয়ের যোদ্ধাদের সিএনজি রিকশা উপহার প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও আন্দোলনের সময় আহত ও সহযোগিতা করা কয়েকজনের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করতে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সিএনজি অটোরিকশা, প্যাডেলচালিত রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা।শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার তুলে দেন প্রধানমন্ত্রী নিজেই। এ সময় তিনি উপকারভোগীদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন।সিএনজি অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ।জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর-১০ এলাকায় অংশ নিয়ে গুলিবিদ্ধ হন তিনি।

আরও পড়ুন. রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

তার শরীরে ৩৬টি গুলির স্প্লিনটার বিদ্ধ হয়। বর্তমানে সিএনজি চালিয়ে পড়াশোনার পাশাপাশি পরিবারের ভরণপোষণ করতে চান আজিজ।প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।অন্যদিকে, কুষ্টিয়ার আলমডাঙ্গার মো. গফফারকে দেওয়া হয়েছে দুটি প্যাডেলচালিত রিকশা। আন্দোলনের সময় মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহের পাশাপাশি নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন তিনি।উপহার পাওয়া একটি রিকশা নিজে চালিয়ে জীবিকা নির্বাহ করবেন এবং অন্যটি ভাড়া দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।এ ছাড়া বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকেও দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

আরও পড়ুন. সাড়ে ছয় বছরে ১৬ হাজার মোটরসাইকেল দুর্ঘটনা

কর্মসংস্থানের অভাবে দীর্ঘদিন কষ্টে থাকা এই ব্যক্তির জন্য এসব বাহন নতুন আয়ের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার পাওয়া বাহনগুলো কীভাবে পরিচালনা করা হবে, তা দেখেন। একই সঙ্গে নিরাপদে এসব বাহন নিজ নিজ গন্তব্যে নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেন।সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত