দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১১ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি মোতায়েন করা হয়েছে। উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং চিকিৎসা সহায়তায় মাঠে কাজ করবেন বিজিবির সদস্যরা।রোববার বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যাদুর্গত বান্দরবান, আরও পড়ুন, জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানকক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলায় বিজিবি উদ্ধার তৎপরতা পরিচালনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেবে।এ ছাড়া দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তাও নিশ্চিত করবে বাহিনীটি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।