দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

ঈশ্বরদীতে প্লাষ্টিকের ব্যবহার ও পরিবেশের দূষণ কমাতে জনসচেতনতা মূলক উদ্যোগ

প্লাষ্টিকের ব্যবহার ও পরিবেশের দূষণ কমাতে জনসচেতনতা মূলক উদ্যোগ

একবার ব্যবহারযোগ্য (Single-Use) প্লাস্টিকের ব্যবহার হ্রাস এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।লাল সবুজ সোসাইটি (Lal Sabuj Society)-এর উদ্যোগে এবং BD Creation-এর সহযোগিতায়   দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে  এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।সকাল ১০:০০টা থেকে ১২:০০টা পর্যন্ত আয়োজিত এ কার্যক্রমে বিদ্যালয়ের ২০০+ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব, প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  বিদ্যালয়ের পরিচালক গোপাল অধিকারী। এসময় শিক্ষকমন্ডলী,

আরও  পড়ুন, বিশেষ অভিযানে মাদক মামলাসহ বিভিন্ন পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেফতার

লাল সবুজ সোসাইটির প্রতিনিধিবৃন্দ, লাল সবুজ সোসাইটির পাবনা জেলা দলের স্বেচ্ছাসেবীরা এবং BD Creation পাবনার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।আয়োজকরা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানোর অভ্যাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্লাস্টিক দূষণ রোধে জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।লাল সবুজ সোসাইটি বিশ্বাস করে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।গোপাল অধিকারী বলেন, একটি সচেতনতা এনে দিতে পারে একটি জীবন, পরিবার, সমাজ তথা রাষ্ট্রের সফলতা। প্ল্যাষ্টিক পণ্য পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আশা করি আজকের উদ্যোগের মধ্যদিয়ে সকল শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে।

বিষয় : জনসচেতনতা প্লাষ্টিকের ব্যবহার পরিবেশ দূষণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

ঈশ্বরদীতে প্লাষ্টিকের ব্যবহার ও পরিবেশের দূষণ কমাতে জনসচেতনতা মূলক উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

একবার ব্যবহারযোগ্য (Single-Use) প্লাস্টিকের ব্যবহার হ্রাস এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।লাল সবুজ সোসাইটি (Lal Sabuj Society)-এর উদ্যোগে এবং BD Creation-এর সহযোগিতায়   দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে  এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।সকাল ১০:০০টা থেকে ১২:০০টা পর্যন্ত আয়োজিত এ কার্যক্রমে বিদ্যালয়ের ২০০+ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব, প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  বিদ্যালয়ের পরিচালক গোপাল অধিকারী। এসময় শিক্ষকমন্ডলী,

আরও  পড়ুন, বিশেষ অভিযানে মাদক মামলাসহ বিভিন্ন পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেফতার

লাল সবুজ সোসাইটির প্রতিনিধিবৃন্দ, লাল সবুজ সোসাইটির পাবনা জেলা দলের স্বেচ্ছাসেবীরা এবং BD Creation পাবনার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।আয়োজকরা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানোর অভ্যাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্লাস্টিক দূষণ রোধে জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।লাল সবুজ সোসাইটি বিশ্বাস করে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।গোপাল অধিকারী বলেন, একটি সচেতনতা এনে দিতে পারে একটি জীবন, পরিবার, সমাজ তথা রাষ্ট্রের সফলতা। প্ল্যাষ্টিক পণ্য পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আশা করি আজকের উদ্যোগের মধ্যদিয়ে সকল শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত