বৈরী আবহাওয়ার প্রভাবে টানা ভারি বর্ষণে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর হাতিয়ায়। গত ২৪ ঘণ্টায় উপজেলাটিতে ১৯৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।টানা বৃষ্টিতে হাতিয়ার বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা, গ্রামীণ সড়ক, বাজার ও বসতবাড়ির আঙিনায় পানি জমে গেছে। এতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, অনেক স্থানে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং কৃষিজমিও পানিতে তলিয়ে গেছে। ধানের বীজতলা, শাকসবজি ও মাছের ঘেরে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
আরও পড়ুন, মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: ঢাক - ঢোল পিটিয়ে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিল প্রশাসন
আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ।হাতিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। জলাবদ্ধতা কমাতে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায়ও উপকূলীয় অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনে না যাওয়ার এবং আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।
বিষয় : বৃষ্টিপাত জনজীবন টানা বর্ষণ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন