দৈনিক সংবাদ দিগন্ত

“জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পুলিশ লাইন্স স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পুলিশ লাইন্স স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

০৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে বান্দরবান পুলিশ লাইন্স স্কুলে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী অংশগ্রহণ করেন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুলের সভাপতি জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।

আরও  পড়ুন, মহাদেও নদীতে বালু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, তদন্তে পুলিশ

আলোচনা সভায় পুলিশ সুপার বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতির গণতান্ত্রিক চেতনা, অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচারের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। দেশের প্রতি ভালোবাসা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একটি বৈষম্যহীন, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ফরহাদ সরদার, পিপিএম-সেবা, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক জনাব আবদুর রহিম, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

বিষয় : পুরস্কার বিতরণ ‘জুলাই গণঅভ্যুত্থান পুলিশ লাইন্স

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

“জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পুলিশ লাইন্স স্কুলে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

০৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে বান্দরবান পুলিশ লাইন্স স্কুলে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী অংশগ্রহণ করেন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুলের সভাপতি জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।

আরও  পড়ুন, মহাদেও নদীতে বালু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, তদন্তে পুলিশ

আলোচনা সভায় পুলিশ সুপার বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতির গণতান্ত্রিক চেতনা, অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচারের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। দেশের প্রতি ভালোবাসা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একটি বৈষম্যহীন, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ফরহাদ সরদার, পিপিএম-সেবা, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক জনাব আবদুর রহিম, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x