শরীয়তপুরে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। দুই ‘জুলাই যোদ্ধা’ ও এক ছাত্রনেতাকে লাঞ্ছিত করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। জেলা প্রশাসন শহীদ পরিবার ও জুলাই অভ্যুত্থানে আহতদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছিল।প্রত্যক্ষদর্শী ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি জাকির হোসেন মিন্টু ও ইমরান আল নাজিরকে ধাক্কাধাক্কি করে অডিটোরিয়াম থেকে বের করে দিচ্ছেন।
আরও পড়ুন, সিরাজগঞ্জে বাসচাপায় পথচারী নিহত, চালক পলাতক
জাকির হোসেন মিন্টুর অভিযোগ, জেলা প্রশাসকের আমন্ত্রণে অনুষ্ঠানে গেলেও তাদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ইমরান আল নাজিরও অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই এ ঘটনা ঘটেছে।তবে বিএনপি নেতা মাহবুব মোর্শেদ টিপু মাদবর মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় উত্তেজনার সৃষ্টি হয় এবং তাদের অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, মূল অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।
বিষয় : দুই ছাত্রনেতা সংবর্ধনা অনুষ্ঠান

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন