দৈনিক সংবাদ দিগন্ত

আলতাফনগর ইবনে সৈয়দ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে নতুন এডহক কমিটি গঠন

ইবনে সৈয়দ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে নতুন এডহক কমিটি গঠন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলতাফনগর ইবনে সৈয়দ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এ্যাডভোকেট মোঃ এমদাদুল হক খন্দকার।তিনি উপজেলার তালোড়া ইউনিয়নের দেবরাশন গ্রামের মরহুম রইস উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজসেবা মূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সুনামের সঙ্গে কাজ করে আসছেন।সম্প্রতি গঠিত চার সদস্যবিশিষ্ট এ্যাডহক কমিটিতে সভাপতি হিসেবে এ্যাডভোকেট মোঃ এমদাদুল হক খন্দকার এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেনকে মনোনীত করা হয়েছে।বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা (জিওন) নবনিযুক্ত সভাপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের নেতৃত্বে এমন একজন সদালাপী, 

আরও  পড়ুন, ঢাকা–বগুড়া মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত চালকের সহকারী ও এক যাত্রী

হাস্যোজ্জ্বল ও মানবিক ব্যক্তির আগমন অত্যন্ত সময়োপযোগী।বিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ সময়ে তাঁর মতো একজন নেতৃত্বের প্রয়োজন ছিল। তাঁর দিকনির্দেশনা ও আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর এ্যাডভোকেট মোঃ এমদাদুল হক খন্দকার বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মহিত তালুকদারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক,শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন,সবার সম্মিলিত সহযোগিতায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়কে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করে যাবো। উল্লেখ্য এ্যাডভোকেট মোঃ এমদাদুল হক খন্দকার ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।

বিষয় : কমিটি গঠন উচ্চ বিদ্যালয় দ্বি-মুখী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

আলতাফনগর ইবনে সৈয়দ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে নতুন এডহক কমিটি গঠন

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলতাফনগর ইবনে সৈয়দ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এ্যাডভোকেট মোঃ এমদাদুল হক খন্দকার।তিনি উপজেলার তালোড়া ইউনিয়নের দেবরাশন গ্রামের মরহুম রইস উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজসেবা মূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সুনামের সঙ্গে কাজ করে আসছেন।সম্প্রতি গঠিত চার সদস্যবিশিষ্ট এ্যাডহক কমিটিতে সভাপতি হিসেবে এ্যাডভোকেট মোঃ এমদাদুল হক খন্দকার এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেনকে মনোনীত করা হয়েছে।বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা (জিওন) নবনিযুক্ত সভাপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের নেতৃত্বে এমন একজন সদালাপী, 

আরও  পড়ুন, ঢাকা–বগুড়া মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত চালকের সহকারী ও এক যাত্রী

হাস্যোজ্জ্বল ও মানবিক ব্যক্তির আগমন অত্যন্ত সময়োপযোগী।বিদ্যালয়ের এই গুরুত্বপূর্ণ সময়ে তাঁর মতো একজন নেতৃত্বের প্রয়োজন ছিল। তাঁর দিকনির্দেশনা ও আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর এ্যাডভোকেট মোঃ এমদাদুল হক খন্দকার বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মহিত তালুকদারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক,শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন,সবার সম্মিলিত সহযোগিতায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়কে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করে যাবো। উল্লেখ্য এ্যাডভোকেট মোঃ এমদাদুল হক খন্দকার ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত