চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতি হলেন কামরুল হাসান, শুভেচ্ছায় সিক্ত
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৫ নম্বর মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকাজুড়ে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।সভাপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার দেখা যায়। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শুভাকাঙ্ক্ষী, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, সমাজসেবক ও সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানিয়ে পোস্ট ও মন্তব্য করছেন। অনেকেই এ নিয়োগকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন।স্থানীয়দের মতে, কামরুল হাসান একজন শিক্ষিত, সজ্জন ও জনবান্ধব ব্যক্তি। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।আরও পড়ুন, নতুন দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ নিকলী-বাজিতপুরে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় তার নেতৃত্বে চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।এলাকার সচেতন মহলের দাবি, অতীতের সব বিভেদ ও সংকট কাটিয়ে নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নতুন প্রত্যাশারও সৃষ্টি হয়েছে।উল্লেখ্য, এর আগে চাতল বাগহাটা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতি পদকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল। ওই বিরোধের জেরে সংঘটিত এক সহিংস ঘটনায় আশিক খা নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।স্থানীয়দের প্রত্যাশা, নবনির্বাচিত সভাপতি কামরুল হাসান অতীতের সকল বিরোধ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করবেন।