দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকায় মধুমিতা সরকার

ঢাকায় মধুমিতা সরকার
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এখন ঢাকায়। বাংলাদেশের একটি সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করতে এসেছেন তিনি।জানা গেছে, নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’র কাজের জন্য শনিবার সকাল ১০টার দিকে ঢাকায় পৌঁছান মধুমিতা সরকার।এই সিনেমায় তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। আর এটিই হবে বাংলাদেশের কোনো চলচ্চিত্রে তার প্রথম কাজ।

আরও  পড়ুন, শুটিংয়ে আহত রাশমিকা

টালিউডে অভিনয় দক্ষতা ও জনপ্রিয়তার জন্য পরিচিত মধুমিতার এই অভিষেককে ঘিরে দুই বাংলার দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।চলচ্চিত্রসংশ্লিষ্ট সূত্র বলছে, ‘গুলশানের চামেলি’ একটি নারীকেন্দ্রিক গল্পের সিনেমা, যেখানে মধুমিতার চরিত্রটি গল্পের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে।নির্মাতা মোহাম্মদ ইকবালের এই নতুন সিনেমার শুটিং শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।বাংলাদেশের সিনেমায় মধুমিতা সরকারের অভিষেককে দুই বাংলার চলচ্চিত্র অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা।

বিষয় : ঢাকা সিনেমা মধুমিতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

ঢাকায় মধুমিতা সরকার

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এখন ঢাকায়। বাংলাদেশের একটি সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করতে এসেছেন তিনি।জানা গেছে, নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’র কাজের জন্য শনিবার সকাল ১০টার দিকে ঢাকায় পৌঁছান মধুমিতা সরকার।এই সিনেমায় তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। আর এটিই হবে বাংলাদেশের কোনো চলচ্চিত্রে তার প্রথম কাজ।

আরও  পড়ুন, শুটিংয়ে আহত রাশমিকা

টালিউডে অভিনয় দক্ষতা ও জনপ্রিয়তার জন্য পরিচিত মধুমিতার এই অভিষেককে ঘিরে দুই বাংলার দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।চলচ্চিত্রসংশ্লিষ্ট সূত্র বলছে, ‘গুলশানের চামেলি’ একটি নারীকেন্দ্রিক গল্পের সিনেমা, যেখানে মধুমিতার চরিত্রটি গল্পের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে।নির্মাতা মোহাম্মদ ইকবালের এই নতুন সিনেমার শুটিং শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।বাংলাদেশের সিনেমায় মধুমিতা সরকারের অভিষেককে দুই বাংলার চলচ্চিত্র অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত