দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

গাইবান্ধায় রাতের ঘটনাকে ঘিরে আলোচনা, অভিযোগ অস্বীকার করলেন ছাত্রনেতা

ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আটক

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলনের এক জেলা নেতাকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আটকের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিব ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ঘোলদহ গ্রামের একটি বাড়িতে যান। এ সময় স্থানীয়রা তাকে ওই বাড়িতে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ করেন এবং পরে তাকে আটক করা হয়।স্থানীয়দের দাবি, পরে তাদের মধ্যস্থতায় আব্দুল জলিলের মেয়ে জুই আক্তারের সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে মাহ্ফুজ সরকার রাকিবের বিয়ে সম্পন্ন হয়।

আরও  পড়ুন, জরুরি রক্ষণাবেক্ষণে গোপালগঞ্জের একাধিক এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মাহ্ফুজ সরকার রাকিব। তিনি বলেন, শুক্রবার পারিবারিকভাবেই তার বিয়ে সম্পন্ন হয়েছে। আগের রাতে উভয় পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে বিয়ের বিষয়ে আলোচনা চলছিল এবং সেই কারণেই তিনি কনের বাড়িতে অবস্থান করেছিলেন।তিনি আরও দাবি করেন, কিছু ব্যক্তি গোপনে ভিডিও ধারণ করে খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।এদিকে কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা শালু বলেন, মাহ্ফুজ রাকিব ও ওই তরুণীর মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল এবং স্থানীয়দের মধ্যস্থতায় তাদের বিয়ে পড়ানো হয়েছে।ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। অভিযোগ ও পাল্টা দাবির বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিষয় : ছাত্রনেতা আটক রুণীর বাড়ি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

গাইবান্ধায় রাতের ঘটনাকে ঘিরে আলোচনা, অভিযোগ অস্বীকার করলেন ছাত্রনেতা

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলনের এক জেলা নেতাকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আটকের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিব ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ঘোলদহ গ্রামের একটি বাড়িতে যান। এ সময় স্থানীয়রা তাকে ওই বাড়িতে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ করেন এবং পরে তাকে আটক করা হয়।স্থানীয়দের দাবি, পরে তাদের মধ্যস্থতায় আব্দুল জলিলের মেয়ে জুই আক্তারের সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে মাহ্ফুজ সরকার রাকিবের বিয়ে সম্পন্ন হয়।

আরও  পড়ুন, জরুরি রক্ষণাবেক্ষণে গোপালগঞ্জের একাধিক এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মাহ্ফুজ সরকার রাকিব। তিনি বলেন, শুক্রবার পারিবারিকভাবেই তার বিয়ে সম্পন্ন হয়েছে। আগের রাতে উভয় পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে বিয়ের বিষয়ে আলোচনা চলছিল এবং সেই কারণেই তিনি কনের বাড়িতে অবস্থান করেছিলেন।তিনি আরও দাবি করেন, কিছু ব্যক্তি গোপনে ভিডিও ধারণ করে খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।এদিকে কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা শালু বলেন, মাহ্ফুজ রাকিব ও ওই তরুণীর মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল এবং স্থানীয়দের মধ্যস্থতায় তাদের বিয়ে পড়ানো হয়েছে।ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। অভিযোগ ও পাল্টা দাবির বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত