গোপালগঞ্জের বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ খবর। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ রোববার শহরের ১৪টি এলাকায় টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগাম বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড—ওজোপাডিকো।শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র জানায়, নিরবচ্ছিন্ন ও উন্নত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। এ কারণে আজ নির্ধারিত সময়ে একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
আরও পড়ুন, নরসিংদীতে আওয়ামীলীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতা নিহত
বিদ্যুৎ বন্ধ থাকবে বটতলা, গো হাটা রোড, শিক্ষক পল্লি, জনতা রোড, বৈশাখী রোড, চাদমারী, ব্যাংক পাড়া, হীরা বাড়ি, মোহাম্মদ পাড়া মোড়, নতুন স্কুল রোড, বাগচীবাড়ি, ইসলামবাগ, মান্দারতলা এবং আশ্রম রোড এলাকায়।কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকাগুলোতে ইতোমধ্যে মাইকিং করে গ্রাহকদের আগাম সতর্ক করা হচ্ছে। পাশাপাশি রক্ষণাবেক্ষণ কাজ সফলভাবে সম্পন্ন করতে এবং ভবিষ্যতে আরও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে।দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন