দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ফটিকছড়িতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষি শ্রমিকের মৃত্যু

ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষি শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ধানের চারা রোপণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। পানিতে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। শুক্রবার সকাল ৮টার দিকে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহত মুস্তাকিম নেত্রকোনা জেলার বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি ফটিকছড়িতে কৃষি শ্রমিকের কাজ করতে এসেছিলেন।স্থানীয়দের ভাষ্য, শুক্রবার সকালে মুস্তাকিমসহ তিন শ্রমিক একটি কৃষিজমিতে ধানের চারা রোপণ করতে নামেন। আগে থেকেই বিদ্যুতের একটি ছেঁড়া তার জমির পানিতে পড়ে ছিল। বিষয়টি তারা বুঝতে পারেননি।

আরও  পড়ুন, ফেনীতে টিকটক ভিডিও বানাতে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

কাজ করার একপর্যায়ে মুস্তাকিম বিদ্যুৎবাহী পানির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা অন্য দুই শ্রমিক অল্পের জন্য প্রাণে বেঁচে যান।স্থানীয় ইউপি সদস্য জানিয়েছেন, জমিতে ছেঁড়া বিদ্যুতের তার পড়ে থাকাই এই দুর্ঘটনার কারণ।ফটিকছড়ি থানার পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।স্থানীয়দের দাবি, বিদ্যুতের ছেঁড়া তার দ্রুত অপসারণ ও নিরাপত্তা তদারকি জোরদার করা হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।

বিষয় : মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট কৃষি শ্রমিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষি শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের ফটিকছড়িতে ধানের চারা রোপণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। পানিতে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। শুক্রবার সকাল ৮টার দিকে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহত মুস্তাকিম নেত্রকোনা জেলার বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি ফটিকছড়িতে কৃষি শ্রমিকের কাজ করতে এসেছিলেন।স্থানীয়দের ভাষ্য, শুক্রবার সকালে মুস্তাকিমসহ তিন শ্রমিক একটি কৃষিজমিতে ধানের চারা রোপণ করতে নামেন। আগে থেকেই বিদ্যুতের একটি ছেঁড়া তার জমির পানিতে পড়ে ছিল। বিষয়টি তারা বুঝতে পারেননি।

আরও  পড়ুন, ফেনীতে টিকটক ভিডিও বানাতে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

কাজ করার একপর্যায়ে মুস্তাকিম বিদ্যুৎবাহী পানির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা অন্য দুই শ্রমিক অল্পের জন্য প্রাণে বেঁচে যান।স্থানীয় ইউপি সদস্য জানিয়েছেন, জমিতে ছেঁড়া বিদ্যুতের তার পড়ে থাকাই এই দুর্ঘটনার কারণ।ফটিকছড়ি থানার পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।স্থানীয়দের দাবি, বিদ্যুতের ছেঁড়া তার দ্রুত অপসারণ ও নিরাপত্তা তদারকি জোরদার করা হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত