দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

হবিগঞ্জ পৌর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জারি করা ১৪৪ ধারার নির্দেশ প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।বৃহস্পতিবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হয়।আদেশে বলা হয়, বুধবার সম্ভাব্য সংঘর্ষ, জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বশেষ প্রতিবেদনে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে।এর আগে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

আরও  পড়ুন, ‘মারলে সেটাই আমার কামাই’ হবিগঞ্জে যেতে গিয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য

মঙ্গলবারের সংঘর্ষের পর বুধবার সকাল থেকেই হবিগঞ্জ শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি দায়িত্ব পালন করে তিন প্লাটুন বিজিবি।এদিকে ১৪৪ ধারা জারির মধ্যেই বুধবার বিকেলে এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারার বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বিষয় : প্রত্যাহার আইনশৃঙ্খলা ১৪৪ ধারা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, স্বাভাবিক হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জ পৌর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জারি করা ১৪৪ ধারার নির্দেশ প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।বৃহস্পতিবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হয়।আদেশে বলা হয়, বুধবার সম্ভাব্য সংঘর্ষ, জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বশেষ প্রতিবেদনে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে।এর আগে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি এবং বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

আরও  পড়ুন, ‘মারলে সেটাই আমার কামাই’ হবিগঞ্জে যেতে গিয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য

মঙ্গলবারের সংঘর্ষের পর বুধবার সকাল থেকেই হবিগঞ্জ শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি দায়িত্ব পালন করে তিন প্লাটুন বিজিবি।এদিকে ১৪৪ ধারা জারির মধ্যেই বুধবার বিকেলে এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারার বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত