দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

নতুন কুড়ি স্পোর্টস ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জনে সিরাজগঞ্জে আনন্দ র‍্যালি

নতুন কুড়ি স্পোর্টস ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন

মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬.সিরাজগঞ্জ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর শিক্ষার্থী মো: সুমন শেখ নতুন কুড়ি স্পোর্টস ২০২৬, ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক পুরস্কৃত হওয়ায় শহরের প্রধান প্রধান সড়কে এই আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। স্বপ্নের পথে, বিজয়ের সাথে, এই স্লোগান কে সাথে নিয়ে, চলতি বছরের ২রা মে,শুরু হয় নতুন কুড়ি স্পোর্টস ২০২৫-২৬.শিশু ও কিশোর কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত নতুন কুড়ি স্পোর্টস ২০২৫-২৬ এর প্রথম আসরের জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্ব- শরীরে উপস্থিত থেকে, ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

আরও  পড়ুন, সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে চলছে আমরণ অনশন

ক্রিড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এর নবম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী মোঃ সুমন শেখ। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করার গৌরব অর্জন করায়,সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ এর পক্ষ থেকে মোঃ সুমন শেখ কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সুমন শেখ এর এই অভাবনীয় সাফল্য কেবল তার পিতা-মাতা ও সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ই মুখ উজ্জ্বল করেনি বরং সিরাজগঞ্জ জেলা ও রাজশাহী বিভাগের নাম সারা বাংলাদেশের সামনে স্ব-গৌরবে তুলে ধরেছে। তার এই গৌরবময় সাফল্যের আনন্দ, সিরাজগঞ্জ জেলাবাসীর সঙ্গে ভাগাভাগী করে নিতেই আমাদের আজকের এই আনন্দ র‍্যালি আয়োজন অনুষ্ঠিত হয়।

বিষয় : দৌড় প্রতিযোগিতা পুরস্কৃত হওয়া কুড়ি স্পোর্টস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

নতুন কুড়ি স্পোর্টস ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জনে সিরাজগঞ্জে আনন্দ র‍্যালি

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x