দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে চলছে আমরণ অনশন

স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে চলছে আমরণ অনশন

সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানের পরিবারের সদস্যরা।মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১০টার দিকে শহরের বাজার স্টেশন এলাকায় অনশন কর্মসূচি শুরু করেন জিসানের মা শাপলা আহমেদ। পরিবারের দাবি, ছানোয়ার হোসেন সানুর বিরুদ্ধে ওঠা হত্যার হুমকি, অশ্লীল ভাষায় গালিগালাজ এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানোর ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা আমরণ অনশনে নেমেছেন।এর আগে সোমবার (২৭ জুলাই) সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শাপলা আহমেদ অভিযোগ করেন, গত রোববার রাতে ফোনে তার ছেলে শাফিন আহমেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং তার স্বামী সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার একটি কল রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও তিনি দাবি করেন।

আরও  পড়ুন, আলোচিত মামলার আসামি গ্রেপ্তারে কৃতিত্ব, সম্মাননা পেলেন এসআই সত্যজিৎ

তিনি বলেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদকের একটি ফেসবুক পোস্ট এবং পরে তার ছেলের দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। এরপর থেকেই ছানোয়ার হোসেন সানু ফোনে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন বলে অভিযোগ করেন তিনি।শাপলা আহমেদ তার ছেলে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ছানোয়ার হোসেন সানু এবং তার ভাই সনি আহমেদ শামীমকে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে অভিযুক্তকে দল থেকে বহিষ্কারের দাবিও জানান। তিনি বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আমরণ অনশন কর্মসূচি চলবে।এর আগে গত ১৪ জুন পরিবারের নিরাপত্তা চেয়ে চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদন করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না। পাশাপাশি জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে বলে পরিবারটির পক্ষ থেকে জানানো হয়।

বিষয় : বহিষ্কার সাংগঠনিক স্বেচ্ছাসেবক দল নেতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে চলছে আমরণ অনশন

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানের পরিবারের সদস্যরা।মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১০টার দিকে শহরের বাজার স্টেশন এলাকায় অনশন কর্মসূচি শুরু করেন জিসানের মা শাপলা আহমেদ। পরিবারের দাবি, ছানোয়ার হোসেন সানুর বিরুদ্ধে ওঠা হত্যার হুমকি, অশ্লীল ভাষায় গালিগালাজ এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানোর ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা আমরণ অনশনে নেমেছেন।এর আগে সোমবার (২৭ জুলাই) সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শাপলা আহমেদ অভিযোগ করেন, গত রোববার রাতে ফোনে তার ছেলে শাফিন আহমেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং তার স্বামী সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার একটি কল রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও তিনি দাবি করেন।

আরও  পড়ুন, আলোচিত মামলার আসামি গ্রেপ্তারে কৃতিত্ব, সম্মাননা পেলেন এসআই সত্যজিৎ

তিনি বলেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদকের একটি ফেসবুক পোস্ট এবং পরে তার ছেলের দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। এরপর থেকেই ছানোয়ার হোসেন সানু ফোনে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন বলে অভিযোগ করেন তিনি।শাপলা আহমেদ তার ছেলে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ছানোয়ার হোসেন সানু এবং তার ভাই সনি আহমেদ শামীমকে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে অভিযুক্তকে দল থেকে বহিষ্কারের দাবিও জানান। তিনি বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আমরণ অনশন কর্মসূচি চলবে।এর আগে গত ১৪ জুন পরিবারের নিরাপত্তা চেয়ে চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদন করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না। পাশাপাশি জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে বলে পরিবারটির পক্ষ থেকে জানানো হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত