দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

দক্ষিণ আফ্রিকায় মর্মান্তিক অগ্নিকাণ্ড: একই পরিবারের চার সদস্যসহ ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে পাঁচজনই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। মর্মান্তিক এই ঘটনায় তাদের নিজ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরের একটি দোকানে আগুন লাগে। অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ছয় বাংলাদেশিই ওই দোকানে কর্মরত ছিলেন।নিহতদের মধ্যে চারজন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের এবং একজন বক্তাবলী ইউনিয়নের বাসিন্দা। অন্যজন মুন্সীগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা।স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, আলীরটেকের চারজন নিহত ব্যক্তি পরস্পরের আত্মীয়। 

আরও  পড়ুন, হবিগঞ্জে এনসিপির নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ

তাদের মৃত্যুর খবরে এলাকায় চলছে শোক ও আহাজারি।“একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুতে পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।”এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি। নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এবং প্রয়োজনীয় আইনি বিষয়গুলো নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসীদের দোকানে অগ্নিকাণ্ড ও সহিংসতার ঘটনা আগেও ঘটেছে। তবে কুইন্সটাউনের এই অগ্নিকাণ্ডকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

বিষয় : দক্ষিণ আফ্রিকা মর্মান্তিক অগ্নিকাণ্ড বাংলাদেশি নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকায় মর্মান্তিক অগ্নিকাণ্ড: একই পরিবারের চার সদস্যসহ ৬ বাংলাদেশি নিহত

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

দক্ষিণ আফ্রিকার একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে পাঁচজনই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। মর্মান্তিক এই ঘটনায় তাদের নিজ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরের একটি দোকানে আগুন লাগে। অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ছয় বাংলাদেশিই ওই দোকানে কর্মরত ছিলেন।নিহতদের মধ্যে চারজন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের এবং একজন বক্তাবলী ইউনিয়নের বাসিন্দা। অন্যজন মুন্সীগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা।স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, আলীরটেকের চারজন নিহত ব্যক্তি পরস্পরের আত্মীয়। 

আরও  পড়ুন, হবিগঞ্জে এনসিপির নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ

তাদের মৃত্যুর খবরে এলাকায় চলছে শোক ও আহাজারি।“একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যুতে পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।”এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি। নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এবং প্রয়োজনীয় আইনি বিষয়গুলো নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসীদের দোকানে অগ্নিকাণ্ড ও সহিংসতার ঘটনা আগেও ঘটেছে। তবে কুইন্সটাউনের এই অগ্নিকাণ্ডকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত