দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গাজীপুরে ৬০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার ১

৬০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার ১

গাজীপুর মহানগরের গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে ৬০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৭ জুলাই) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৬০ (ষাট) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও  পড়ুন, মধ্যনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বাসিন্দা মো. আরিফ ভূঁইয়া (২৭)-কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধারকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত ৬০ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জিএমপি।

বিষয় : গ্রেপ্তার কাভার্ড ভ্যান গাঁজা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে ৬০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

গাজীপুর মহানগরের গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে ৬০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৭ জুলাই) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৬০ (ষাট) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও  পড়ুন, মধ্যনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বাসিন্দা মো. আরিফ ভূঁইয়া (২৭)-কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধারকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত ৬০ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জিএমপি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত