নোয়াখালী জেলা স্কুল মাঠে আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ইসলামী মহাসমাবেশ।শনিবার সকাল ১০টায় শুরু হওয়ার কথা রয়েছে এ সমাবেশের। আয়োজকদের দাবি, ইসলামবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ, ধর্মীয় বিভিন্ন ইস্যুতে জনসচেতনতা সৃষ্টি এবং তাদের উত্থাপিত কয়েকটি দাবির সমর্থনে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশ, জমইয়্যাতুল মাদারিসিল কওমিয়্যাহ এবং ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষস্থানীয় আলেম, পীর-মাশায়েখ ও ধর্মীয় নেতাদের উপস্থিত থাকার কথা জানানো হয়েছে।
আরও পড়ুন , বাম্পারের ভেতরে লুকানো ছিল ১ লাখ ৬ হাজার ইয়াবা, বিজিবির জালে চালক
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীসহ বিভিন্ন জাতীয় পর্যায়ের আলেম সমাবেশে বক্তব্য দেবেন। এছাড়া নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা ও চাঁদপুরসহ আশপাশের জেলার আলেম-ওলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের প্রস্তুতি চলছে।সমাবেশ সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রচারণা ও সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। একই সঙ্গে তারা সবাইকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন